যৌন হয়রানির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় তিন স্কুলছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় তিন স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শম্ভুপুরা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান জানান,্রদীর্ঘদিন ধরে উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর গ্রামের বখাটে ্রইউনুছ স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে। কিন্তু এর পরও গতকাল্রসকাল ১০টায় বখাটে ইউনুস তার সহযোগী ফারুক, সোহেল, সোহাগ ও আলী আজগর্রস্কুলে আসার পথে মেয়েটিকে আবার উত্ত্যক্ত করে। পরে স্কুলের ছাত্ররা এ ঘটনার প্রতিবাদ জানায়। এ সময় উত্ত্যক্তকারী বখাটেরা প্রতিবাদকারী ছাত্রদের ওপর হামলা চালায়। এতে নেছার উদ্দীন, মাসিকুলসহ তিনজন স্কুলছাত্র আহত হয়।