যৌনকর্মী অধিকার দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌনকর্মীদের প্রতি নিবর্তনমূলক আইনের সংশোধন ও আইনের অপপ্রয়োগ রোধ করার দাবিতে গতকাল সোমবার পালিত হয়েছে যৌনকর্মী অধিকার দিবস। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক গতকাল সকালে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে যৌনকর্মী ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, দাতা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা অংশ নেন। যৌনকর্মীদের যৌনপল্লি থেকে উচ্ছেদ বন্ধ, তাঁদের সামাজিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি-সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন যৌনকর্মীরা। বিজ্ঞপ্তি।