যৌনকর্মীদের হয়রানির শিকার পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার রাত প্রায় ১০টা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দিনমজুর এক ব্যক্তির (৪০) জামার কলার ধরে টানাটানি করছিলেন দুজন নারী। এগিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বললেন, ‘এহান দিয়া যাইবার সময় অ্যারা (যৌনকর্মী) দুজন আমাক ঁঁজাপটে ধরে তপন (লুঙ্গি) থেকে ৩৪০ ট্যাকা কাইড়া নিছে। ট্যাকা চাইলে তারা ডাকচিৎকার দেওয়ার ভয় দেখায়।’ পরে ওই ব্যক্তিকে রেখে সেখান থেকে দ্রুত সটকে পড়েন দুই যৌনকর্মী।
মানিকগঞ্জ শহরে ভাসমান যৌনকর্মীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ পথচারীরা প্রায়ই এ রকম হয়রানির শিকার হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পথচারীদের।
স্থানীয় বাসিন্দা আবদুর রহমান, সুমন শিকদার ও কলেজছাত্র জনি আহমেঞ্চদ জানান, ভাসমান যৌনকর্মীদের আপত্তিকর চলাফেরা ও ব্যবহারের কারণে মাঝেমধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। খদ্দের ভেবে তাঁরা (যৌনকর্মী) সাধারণ মানুষকে হয়রানি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে এক যৌনকর্মী বলেন, কেউ কেউ এ ধরনের হয়রানি করতে পারেন। তবে অনেক সময় খদ্দেরেরা টাকা না দেওয়ার চেষ্টা করেন।
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বলেন, এ ব্যাপারে শিগগিরই অভিযান চালানো হবে।