যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত রোববার পুলিশ এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে। তাকে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে বাড়িওয়ালি (সর্দারনি) জানু (৪০) গ্রেপ্তার হয়েছেন। গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস মুন্সি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ওই কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে ১৫-১৬ দিন আগে বাড়ি থেকে এনে বিক্রি করে দেয় এলাকার এক যুবক।