যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লি থেকে গত রোববার দিবাগত রাতে এক তরুণীকে (২২) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার সদর থানায় জিডি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মেয়েটি তাঁর মায়ের সঙ্গে ঢাকায় থাকতেন। সেখানে গত নভেম্বরে এক নারী পাচারকারীর খপ্পরে পড়েন তিনি। ওই পাচারকারী মেয়েটিকে রানীগঞ্জ যৌনপল্লিতে বিক্রি করে দেন।

গত শনিবার সেখানে আসা এক ব্যক্তিকে মেয়েটি ঘটনাটি জানান এবং তাঁর পরিবারের ঠিকানা দিয়ে খবর দিতে বলেন। লোকটি মেয়েটির পরিবারকে খবর পাঠান। মেয়েটির বাবা রোববার রাতে জামালপুর শহরে আসেন। সদর থানার পুলিশ রাত সাড়ে ১২টার দিকে পল্লিতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে।