যৌনপল্লিতে এক নারীকে কুপিয়ে অর্থ ও স্বর্ণ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির এক কর্মীর ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা আড়াই লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই নারী গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছেন।গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেঞ্চদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।