চারজনের রায়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ নিয়ে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত স্টিফেন জে র্যাপ সন্তোষ প্রকাশ করেছেন। এ পর্যন্ত দেওয়া চারজনের রায়ে তাঁরা সন্তুষ্ট।
আজ বুধবার আইনমন্ত্রীর সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসবিষয়ক এই বিশেষ দূত। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারে তারা (যুক্তরাষ্ট্র) সর্বোচ্চ সাজার বিরুদ্ধে নয়। এ পর্যন্ত যে চারজনের রায় হয়েছে, সেগুলোতে তারা সন্তুষ্ট। কোনো রায় সম্পর্কে তাদের আপত্তি নেই।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘তারা আমাদের কাছে জানতে চেয়েছে যে বিচারকাজ স্বচ্ছভাবে হচ্ছে কি না? আমরা তাদের বলেছি, বিচারকাজ সম্পূর্ণ স্বচ্ছভাবেই হচ্ছে।’