প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ রংপুর বিভাগীয় অঞ্চলের প্রতিযোগিতায় ঠাকুরগাঁও জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় ঠাকুরগাঁও জেলা দল টাইব্রেকারে ৪-৩ গেলে নীলফামারী জেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
ঠাকুরগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
টুর্নামেন্টে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও রংপুর জেলা দল অংশ নেয়। চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।