রংপুর অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে রংপুর অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১১ আজ সোমবার রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়। এর মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ হয়েছে।রংপুর অঞ্চলের প্রতিযোগিতায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫০ জন শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের সভাপতি সরিফা সালোয়া, রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এ আই এম মুসা, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা মো. সামী আল-হাফিজ ও প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রথম আলোর রংপুর বন্ধুসভার বন্ধুরা।