রংপুর এক্সপ্রেসে লালমনিরহাটের টিকিট দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাটের জন্য টিকিট বরাদ্দসহ সংযোগকারী ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে (ডিআরএম) স্মারকলিপি দিয়েছেন।লালমনিরহাট ডিআরএম কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন উত্তরণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান ও মো. সিরাজুল ইসলাম।স্মারকলিপি গ্রহণ করে ডিআরএম মো. আবদুল হাই বলেন, ‘স্মারকলিপিতে উল্লিখিত দাবি দুটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ করব। ব্যবসায়ীদের দাবি ন্যায়সংগত।’এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) তাপস কুমার দাশ, ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মোস্তাফিজার রহমান প্রমুখ।ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ডিআরএমকে স্মারকলিপি দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাটের জন্য টিকিট বরাদ্দসহ সংযোগকারী ট্রেনের দাবি জানালাম। আমাদের এ ন্যায়সংগত দাবি দুটি পূরণে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ হেলাফেলা বা যেকোনো অজুহাতে বিলম্ব করতে থাকলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এগিয়ে যাব।’