রংপুর ও গাজীপুরে মহানগর পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও গাজীপুরে মহানগর পুলিশ ব্যবস্থা চালু হচ্ছে। এ সংক্রান্ত দুটি আইন মন্ত্রিপরিষদ নীতিগত অনুমোদন দিয়েছে।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। অনুমোদিত আইন দুটি হলো রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৫ ও গাজীপুর মহানগর পুলিশ আইন, ২০১৫। আইন পাস হলে রংপুর ও গাজীপুরে অন্যান্য মহানগরের মতো মহানগর পুলিশের যাত্রা শুরু হবে।