রংপুর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত শনিবার রাত ১১টায় গরুবোঝাই একটি ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এর এক ঘণ্টা পর নওগাঁ শহর বাইপাস সড়কের রামভদ্রপুরে লবণবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেলে চালক নিহত হন। আহত হন তিনজন।নিহত ব্যক্তিরা হলেন গরু ব্যবসায়ী পীরগঞ্জের রামনাথপুরের চকফুলা গ্রামের আমিনুল ইসলাম (৪০) ও আবদুল্লাহপুর গ্রামের আবদুস সামাদ (৪৫) এবং ট্রাকের চালক সদর উপজেলার আবাদপুর গ্রামের খোকা মিয়ার ছেলে হাইদুল ইসলাম (৩৮)।পুলিশ জানায়, ব্যবসায়ী আমিনুল ইসলাম ও আবদুস সামাদ শনিবার রাতে ভটভটিতে করে গরু নিয়ে ফিরছিলেন। রাত ১১টার দিকে উপজেলার রওশনপুর গ্রামে মাদারগঞ্জ সড়কে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ভটভটিচালক পলাতক।নওগাঁ সদর থানার পুলিশ জানায়, মহাদেবপুরগামী লবণবোঝাই একটি ট্রাক শনিবার রাত ১২টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক হাইদুল ইসলামের মৃত্যু হয়। আহত হন ট্রাকে থাকা আলম হোসেন (৪০), হাবিল হোসেন (৩৯) ও আবু সাঈদ (৩৭)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।