রংপুর ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের মাহিগঞ্জে ও মিঠাপুকুর উপজেলায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই দিন পাবনা সদর উপজেলায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মাহিগঞ্জ সাতমাথা এলাকায় দুপুর ১২টার দিকে একটি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা ইমামুল হোসেন (৪০) নামের এক ট্রাকচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইমামুল নিহত হন। তাঁর বাড়ি যশোরের পালবাড়ি খয়ারতলা এলাকায়। এদিকে মিঠাপুকুরের ফুলবাড়ি মহাসড়কের পাগলারহাট এলাকায় বেলা ১১টার দিকে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় ওই এলাকার পল্লি চিকিৎসক আবদুল মান্নান (৫০) ঘটনাস্থলে নিহত হন।
এদিকে বেলা দুইটার দিকে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর গ্রামের রিপন হোসেন (২৬) োটরসাইকেলে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে পাবনা-সুজানগর সড়কে ওঠার সময় নসিমনের ধাক্কায় তিনি মারা যান।