রংপুর ও বগুড়ায় রেইনকোট পেলেন ৩০৯ বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে গতকাল মঙ্গলবার রংপুরে ও গত সোমবার বগুড়ায় ৩০৯ জন সংবাদকর্মীকে রেইনকোট বিতরণ করা হয়েছে। তার মধ্যে রংপুরে ২৫৯ ও বগুড়ায় ৫০ জন।রংপুর: গতকাল সকালে প্রেসক্লাব ভবনে রেইনকোট বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিনুর হক, বিক্রয় বিভাগের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পত্রিকার এজেন্ট তোজামেঞ্চল হোসেন, রফিকুল ইসলাম, আবদুস সালাম, জুয়েল এবং প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। বগুড়া: গত সোমবার সকালে ৫০ জন বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় বিক্রয়কর্মী ও এজেন্টদের সঙ্গে মতবিনিময় এবং মিষ্টিমুখের আয়োজন করা হয়। শহরের সাতমাথায় প্রথম আলোর নতুন আঞ্চলিক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পত্রিকার মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল ইসলাম সজীব এবং আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসাইন। আরও বক্তব্য দেন প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ ও গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন, বগুড়ার এজেন্ট আল ফারুক হোসেন মিঠু ও আবদুর রফিক স্বপন এবং জেলা জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।