রংপুর ও লালমনিরহাট রুটে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও লালমনিরহাট রুটে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট সদর ও পাটগ্রাম, গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং রংপুরের পীরগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।

গতকাল রোববার রাত ১২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসস্ট্যান্ডে মাইক্রোচালক সমিতির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সমিতির কার্যালয়সহ তিনটি গাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

সাধারণ মোটর শ্রমিকদের পক্ষে মাইক্রোচালক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত রাতের বেলা আমাদের কার্যালয় ও তিনটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করার দাবিতে ধর্মঘট চলছে ।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি।