রংপুর কারাগার পরিদর্শন করলেন মিজানুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদের দিয়ে তদন্ত গ্রহণযোগ্য নয়। পুলিশের জবাবদিহি নাগরিকদের মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যেসব পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে, তার তদন্ত পুলিশের সদস্যরাই করেন। এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
বন্দীদের সম্পর্কে মিজানুর রহমান বলেন, কারাগারের ভেতর অনেক বন্দী তাঁকে অভিযোগ করেছেন, তাঁদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। এ জন্য তিনি প্রধান বিচারপতির সুদৃষ্টি কামনা করেছেন। ১ হাজার ১০০ বন্দী ধারণক্ষমতার অনেক পুরোনো এই কারাগারে বর্তমানে বন্দী আছেন ১ হাজার ৯৬৯ জন।