প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। এ উপলক্ষে রংপুরে সাহিত্য সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করবে। ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরের জনগণ লাঠিসোঁটা, তির-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে যায়। এ সময় পাকিস্তানি সেনাদের গুলিতে অনেকেই শহীদ হন। শহীদদের স্মরণে শহরের নিসবেতগঞ্জ হাটের পাশে নির্মিত ‘রক্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর|