রংপুর চিড়িয়াখানার গেট ইজারাদারসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের কাছ থেকে টিকিটের দ্বিগুণ দাম নেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশ গত শুক্রবার গেট ইজারাদারসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইজারাদার আবদুস সালাম ও তাঁর ব্যবসায়িক সহযোগী আবুল হোসেন। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার প্রথম আলোয় ‘হঠাৎ রংপুর চিড়িয়াখানার প্রবেশমূল্য দ্বিগুণ’ শিরোনামে সংবাদ ছাপা হয়। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফীজ বলেন, দ্বিগুণ দামে টিকিট বিক্রির সত্যতা পাওয়া গেছে।