রংপুর চেম্বারের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন রোববার রাতে চেম্বার ভবনে সম্পন্ন হয়েছে। এতে আবুল কাশেম সভাপতি, মোস্তফা আহমেদ জ্যেষ্ঠ সহসভাপতি ও মোজাম্মেল হক সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ১৫ জন পরিচালক ও একজন প্রতিনিধি পরিচালক নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত পরিচালকেরা হলেন হাবিবুর রহমান, আজিজুল ইসলাম, পার্থ বোস, এনামুল হক, মোয়াজ্জেম হোসেন, আকবর আলী, রবিউল ইসলাম, আমজাদ হোসেন চৌধুরী, আশরাফুল আলম-আল আমিন, সত্যজিত কুমার ঘোষ, গোলাম জাকারিয়া, মামুনুর রশিদ, অজয় প্রসাদ, জাভেদ হাসান ও রামকৃষ্ণ সোমানী। আর প্রতিনিধি পরিচালক হলেন মসিউর রহমান রাঙ্গা। ৫ জুলাই সাধারণ ও অ্যাসোসিয়েট সদস্যদের নির্বাচন হয়। ওই নির্বাচনে সাধারণে ৫৫৬ জন ও অ্যাসোসিয়েটে ২৮০ জন ভোটার ছিলেন। সেখান থেকে ভোটের মাধ্যমে সাধারণে ১২ জন ও অ্যাসোসিয়েটে ছয়জন সদস্য নির্বাচিত হন।