রংপুর চ্যাম্পিয়ন সরাইল রানারআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবি ২৯ ব্যাটালিয়নের আয়োজনে চার দিনব্যাপী বিজিবি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় রংপুর চ্যাম্পিয়ন ও সরাইল রানারআপ হয়েছে। গতকাল এর সমাপনী অনুষ্ঠান হয় l ছবি: প্রথম আলো
বিজিবি ২৯ ব্যাটালিয়নের আয়োজনে চার দিনব্যাপী বিজিবি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় রংপুর চ্যাম্পিয়ন ও সরাইল রানারআপ হয়েছে। গতকাল এর সমাপনী অনুষ্ঠান হয় l ছবি: প্রথম আলো

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের আয়োজনে চার দিনব্যপী বিজিবি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর চ্যাম্পিয়ন ও উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল রানারআপ হয়েছে।
গতকাল বুধবার প্রতিযোগিতার সমাপনী দিনে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবির, ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী, ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার ইকবাল।
প্রতিযোগিতায় সৈনিক সবুজ মিয়া সেরা নবীন খেলোয়াড় ও ল্যান্স নায়েক মো. খন্দকার কিবরিয়া সেরা প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হন।