রংপুর জিলা স্কুলের সম্মিলিত পুনর্মিলনীর প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ রংপুর জিলা স্কুলের সম্মিলিত পুনর্মিলনীর উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী ঈদুল আজহার সময় দুই দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে গতকাল শনিবার ঢাকার কারওয়ান বাজারের একটি মিলনায়তনে হয়ে গেল প্রস্তুতি সভা। সভায় অংশ নিয়েছিলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের ৭০ জন প্রতিনিধি।
প্রস্তুতি সভায় পুনর্মিলনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ২০০৭ সালে সর্বশেষ প্রায় সাত হাজার অংশগ্রহণকারীর বিশাল আয়োজনে উদ্যাপন করা হয়েছিল ১৭৫ বছর পূর্তি উৎসব। সেই উৎসবে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর করার পরিকল্পনা ছিল।­
পুনর্মিলনী সম্পর্কে জানতে ও অনলাইনে নিবন্ধন করতে পারবেন এই ওয়েবসাইটে: rzsreunion.com পাশাপাশি ফেসবুকের এই ইভেন্টেও যোগ দিতে পারেন: http://tinyurl.com/z6ru9ts