রংপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো

রংপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার শীতার্তদের মধ্যে গতকাল শনিবার ৪৫০টি কম্বল বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্ট। এর মধ্যে চুয়াডাঙ্গায় বিতরণ করা কম্বলগুলো দেওয়া হয় সিটি ব্যাংকের সহায়তায়।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের নবনিদাস ও আরাজি নিয়ামত গ্রামের ২০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। সকাল নয়টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তাঁরা নবনিদাস গ্রামে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এতে সহায়তা করেন স্থানীয় ব্যক্তি মঞ্জু মিয়া ও সজিব মিয়া। এ সময় বন্ধুসভার জুবায়ের, জুনায়েত, হুমায়ূন, আসিফ, মাহিদ, মামুন, প্রাপণ, শুভ, আশরাফুল উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী ও শ্রীরামপুর গ্রামের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীসহ ১৫০ জন শীতার্তকে কম্বল দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্ট থেকে দেওয়া এসব কম্বল বিতরণ করেন স্থানীয় বন্ধুসভার সদস্যরা। সকাল ১০টায় তাঁরা হাজির হন চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আগে থেকেই হাজির হয় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ইসাহক আলী, হারুন-অর রশিদ, শিক্ষিকা রুবিনা আক্তার এবং বন্ধুসভার সদস্য পল্লব কুমার, মোস্তাফিজুর রহমান রাব্বি, রাশিদ আবরার শিক্ত, নিপা অধিকারী, নওরিন তাবাচ্ছুম সিন্ধা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান।
কম্বল পেয়ে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানজিরা খাতুন জানায়, তাদের স্কুলে এই প্রথম কেউ শীতবস্ত্র দিল। এতে তারা খুশি।
চুয়াডাঙ্গায় ৯১ এতিম শিশুসহ ১০০ শীতার্তকে কম্বল দেওয়া হয়েছে। সকাল নয়টায় সরকারি শিশু পরিবার চত্বরে এগুলো বিতরণ করা হয়। নতুন কম্বল পেয়ে শিশু পরিবারের সবচেয়ে ছোট সদস্য মরিয়ম খাতুন (৭) বলে, ‘এবেড্ডা আর জার নাগবেনানে। শিতি আর কাঁপতি হবেনানে।’ শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপ-তত্ত্বাবধায়ক মো. আবু নাসির জানান, সরকারি প্রতিষ্ঠান হলেও বাজেট না থাকায় নিবাসী শিশুদের প্রয়োজনীয় শীতবস্ত্র দেওয়া যায়নি। প্রথম আলো কর্তৃপক্ষ সেই চাহিদা পূরণ করে মহানুভবতার পরিচয় দিয়েছে।