রংপুর থেকে ফেরত যাচ্ছে প্রায় দুই কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকের ভুয়া তালিকা তৈরি ও টাকা প্রদানের সময় সেসব শ্রমিক উপস্থিত না থাকায় তাঁদের টাকা দেওয়া সম্ভব হয়নি। ফলে রংপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রায় দুই কোটি টাকা ফেরত যাচ্ছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ৪০ দিনের জন্য জেলার আট উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থানের ২৩ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৫৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকা প্রত্যেক শ্রমিককে ১৫০ টাকা করে কাজের বিনিময়ে প্রদান করার কথা। প্রকল্প কমিটিগুলো কাজের জন্য যে মাস্টার রোল জমা দিয়েছে, তা থেকে অনেকেই অনুপস্থিত ছিলেন। এসব নাম ছিল ভুয়া। চলতি মাসের প্রথম সপ্তাহে এ প্রকল্পের কাজ শেষ হয়ে যায়।ফলে, এক কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ২৪৩ হাজার টাকা থেকে যায়। এর মধ্যে মাটি কাটাসহ বিভিন্ন কাজের উপকরণ কেনারও টাকা রয়েছে। এর মধ্যে রংপুর সদর থেকে ফেরত যাচ্ছে ৪৯ লাখ ৪৭ হাজার ৭৫৪ টাকা, মিঠাপুকুর থেকে ৬৬ লাখ ৯৭ হাজার ২৭১ টাকা, পীরগঞ্জ থেকে ১৫ লাখ ৯৭ হাজার ৯৬৫ টাকা, পীরগাছা থেকে ৫৪ হাজার ৯০০ টাকা, কাউনিয়ায় ১২ লাখ ৫৩ হাজার ৪৫১ টাকা, গঙ্গাচড়ায় ১৮ লাখ ৪১ হাজার ১৬০ টাকা, বদরগঞ্জ থেকে সাত লাখ নয় হাজার ৬৫৫ টাকা ও তারাগঞ্জ থেকে ফেরত যাচ্ছে চার লাখ ৪৬ হাজার ৮৬ টাকা।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ৪০ কর্মদিবসের মধ্যে যে তালিকা দেওয়া হয়, সে তালিকা অনুযায়ী অনেক শ্রমিক কাজে অনুপস্থিত থাকায় তাঁদের টাকা দেওয়া যায়নি। এ ছাড়া উপকরণ ক্রয়ের জন্য বরাদ্দকৃত টাকা থেকে ক্রয় না করায় ওই টাকা বেঁচে যায়। তিনি জানান, এবার কর্মসংস্থান কর্মসূচির কাজে প্রতিটি উপজেলায় প্রশাসনের একজন করে কর্মকর্তা তদারকিতে ছিলেন। তাই কোনো ভুয়া মাস্টার রোল দেখিয়ে টাকা তোলা সম্ভব হয়নি।