রংপুর প্রেসক্লাব এলাকায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে দুর্নীতিবিরোধী গণমঞ্চ এবং মহানগর নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগের একাংশের প্রেসক্লাবের সামনের কর্মসূচি পালিত হয়নি। প্রেসক্লাব এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এ দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মীর মুক্তির দাবিতে ‘ছাত্রলীগের’ ব্যানার নিয়ে গতকাল মিছিল করেছেন আওয়ামী লীগের নেতারা। একই সময় ছাত্রলীগের নেতারা ‘মহানগর নাগরিক কমিটি’র ব্যানার নিয়ে মিছিল করেন। তাঁরা বিশ্ববিদ্যালয় চালু করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। দুই পক্ষই দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে।পাল্টাপাল্টি কর্মসূচি: দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়ার পদত্যাগের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে গণজাগরণের গানের অনুষ্ঠান করতে চেয়েছিল দুর্নীতিবিরোধী গণমঞ্চ। কিন্তু তাদের অনুষ্ঠান পণ্ড করতে সেখানে একই সময় সুধী সমাবেশের ঘোষণা দেয় নাগরিক কমিটি।অনুষ্ঠানের আগের দিন গত বুধবার রাত সাড়ে আটটার দিকে সুধী সমাবেশ করার ঘোষণা দেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান। এ অবস্থায় প্রেসক্লাব এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। গতকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওই আদেশ কার্যকর ছিল।আন্দোলনকারী শিক্ষকদের অন্যতম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ‘এভাবে আন্দোলন বন্ধ করা যাবে না। ’জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ সাংবাদিকদের জানান, একই সময় একই স্থানে দুটি পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, ১৪৪ ধারা জারির কারণে দুই পক্ষের কেউই তাদের কর্মসূচি পালন করেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আওয়ামী লীগ-ছাত্রলীগের সমাবেশ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সমাবেশে বক্তারা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার তিন ছাত্রলীগের কর্মীর মুক্তি ও বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন দুই সহসভাপতি দেলোয়ার হোসেন তালুকদার ও দিলশাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক জাসেম বিন জুমঞ্চন, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান প্রমুখ।উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেন। ১০ জানুয়ারি ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদের চোখে মাইকের ব্যাটারির অ্যাসিড ছিটকে পড়ে। আহত দুই শিক্ষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন।