রংপুর বিএনপির একাংশের বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করার প্রতিবাদে রংপুর জেলা বিএনপির একটি অংশ গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে। শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুর ১২টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আসাদুল হাবিব দুলুর কুশপুত্তলিকা দাহ করেন। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, যাঁরা বিক্ষোভ করেছেন, তাঁরা দলের নেতা-কর্মী নন। কারণ, নেত্রীর নির্দেশ অমান্য করে এ ধরনের বিক্ষোভ-সমাবেশ দলকে আরও দুর্বল করে তুলবে।