প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার বার্ষিক সাধারণ সভা গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগ সমিতির সভাপতি আবদুল্লাহ আল নাসের। সভা শেষে সমিতির (২০১১-১৩) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক আজকালের খবর-এর বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা সভাপতি, বাংলাবাজার পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মশিউর রহমান সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের ডাক-এর স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।