রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরামের রংপুর বিভাগীয় সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম।রংপুর টাউন হলে সকাল ১০টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব লে. জেনারেল (অব.) এম হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ম. হামিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল আলম, লেখক সাংবাদিক হারুন হাবিব, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি শাহাদত হোসেন প্রমুখ। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতারা বক্তব্য দেন।প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযোদ্ধাদের আরও বেশি সভা-সমাবেশ করতে হবে। যুদ্ধাপরাধীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।সভায় অন্য বক্তারা মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।