রংপুর বিভাগে ডেমু ট্রেন চালু হচ্ছে মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী মার্চ মাস থেকে রংপুর বিভাগের আট জেলার ডিজেল-ইলেকট্রিক-মাল্টিপল ইউনিট—ডেমু রেল চালু হবে। দ্রুতগামী এই রেল চালু হলে জেলাগুলোর যোগাযোগব্যবস্থার প্রভূত উন্নয়ন হবে।গত বুধবার রাতে আন্তনগর দ্রুতযান ট্রেনে করে দিনাজপুর রেলস্টেশনে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, ২০১৪ সালের অক্টোবর মাসের মধ্যে পার্বতীপুর থেকে পঞ্চগড় এবং দিনাজপুর থেকে বিরল স্থলবন্দর পর্যন্ত মোট ১৩৯ কিলোমিটার রেলপথ ডুয়েল গেজ রূপান্তরের কাজ শেষ হবে। ইতিমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর ফলে ২০০৪ সাল থেকে বন্ধ থাকা বিরল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।