রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দফা দাবিতে রংপুর বিভাগের আট জেলায় গতকাল বুধবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় শাখা এই ধর্মঘটের ডাক দিয়েছে। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে পরিবহন শ্রমিকদের হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, ধান-চাল-খড় শুকানো বন্ধ করা, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও ড্রাইভিং লাইসেন্স প্রদান।রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকা প্রসঙ্গে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ৪ জুনের মধ্যে দাবি-দাওয়া মানা না হলে ধর্মঘট ডাকা হবে বলে গত ১৮ মে ঘোষণা দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় বুধবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়।