প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগে রংপুর বিভাগের আট জেলায় ৬০ হাজার ৩৫৬টি কার্ড বাতিল করেছে খাদ্য বিভাগ। একই সঙ্গে ১৩ জন ডিলারের ডিলারশিপ বাতিল ও ছয়জন ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে।
রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, ভালো চাল তুলে তা খোলাবাজারে বিক্রি করে নিম্নমানের চাল কিনে তা কার্ডধারীদের কাছে বিক্রি, ওজনে কম দেওয়াসহ কালোবাজারে চাল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাতিল করা ১৩ ডিলারের মধ্যে নীলফামারীতে চারজন, দিনাজপুরে পাঁচ, গাইবান্ধায় দুই এবং রংপুর ও ঠাকুরগাঁওয়ে একজন করে ডিলার রয়েছেন।
এ ছাড়া একই অভিযোগে মামলা হওয়া ছয়জন ডিলারের মধ্যে দিনাজপুরে তিনজন, গাইবান্ধায় দুই ও নীলফামারীতে একজন ডিলার রয়েছেন।