রংপুর বিভাগের উন্নয়নে পৃথক তহবিল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত বলেছেন, পিছিয়ে পড়া রংপুর বিভাগের উন্নয়ন করতে হলে সরকারকে আলাদা তহবিল গঠন করতে হবে। সেই সঙ্গে এখানকার ভূগর্ভস্থ সম্পদ উত্তোলন করে তা ব্যবহার করতে হবে। তাহলেই এখানকার অবহেলিত মানুষের উন্নয়ন সম্ভব। গতকাল শনিবার রংপুর টাউন হলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মতবিনিময় সভার আয়োজক রংপুর নাগরিক কমিটির আহ্বায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ টিপু মুন্সি, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী। রংপুর বিভাগের আট জেলার উন্নয়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, এ জন্য এই আট জেলায় আন্তনগর ট্রেন চালু, নীলফামারীর ইপিজেডকে সম্প্রসারিত করতে সৈয়দপুর বিমানবন্দরে কার্গো বিমান সার্ভিস চালু, গাইবান্ধার বালাসীঘাট পুনঃস্থাপন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর চালু, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু করাসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।