রংপুর বিভাগের উন্নয়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে বন্ধ হয়ে যাওয়া আন্তনগর ট্রেন চালু, রাস্তাঘাটসহ পৌর নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবিলম্বে সিটি করপোরেশন ঘোষণা দিয়ে নির্বাচন ও বিভাগের উন্নয়নের দাবিতে গতকাল বুধবার বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শহরের কাচারি বাজারে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন চলাকালে সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ আলীর সভাপতিত্বে এক সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের রেজাউল করিম, জাতীয় পার্টির আজমল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াত রাংগা, রফিকুল ইসলাম, নাট্য সংগঠক সেকেন্দার রহমান, ছাত্রলীগের (জাসদ) তানভীরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতারা।