রংপুর বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা রংপুর বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট গতকাল সোমবার বিকেল চারটার দিকে প্রত্যাহার করা হয়েছে।
বেলা একটার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার দিলোয়ার বখতের উদ্যোগে স্থানীয় প্রশাসন, মোটরমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের চার ঘণ্টার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার রাতে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পুলিশের তিন কনস্টেবলসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।