রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল করা হলো। গতকাল মঙ্গলবার কলেজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের পক্ষে পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) আবদুর রশিদ স্বাক্ষরিত গত ৩১ আগস্ট পরীক্ষাকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত জানিয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর পত্র পাঠানো হয়। গত বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার অজুহাতে রংপুর মেডিকেল কলেজের কেন্দ্র বাতিল করা হয়। এদিকে রংপুর মেডিকেল কলেজে পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়ে অধ্যক্ষের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে ফ্যাক্স ও ই-মেইল পাঠানো হয়। সেই সঙ্গে জাগো রংপুর সংগঠনের পক্ষ থেকে গত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।