রংপুর মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ইন্টার্নি চিকিৎসকেরা। একজন ইন্টার্নি চিকিৎসকের ওপর রোগীর স্বজনের হামলার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ইন্টার্নি চিকিৎসকেরা জানান, হাসপাতালের দোতলায় মেডিসিন বিভাগের ৪৯ নম্বর শয্যার রোগী মাছুমা বেগমকে ইনজেকশন দেওয়ার ঘটনা নিয়ে সেখানে থাকা তাঁর স্বজনের সঙ্গে দায়িত্বরত ইন্টার্নি চিকিৎসক ফুয়াদ কবিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চিকিৎসককে লাঞ্ছিত করা হয়। মাছুদা বেগমের স্বামী ফজলুর রহমান বলেন, কাউকে লাঞ্ছিত করার বিষয়টি ঠিক নয়। হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। দাবি পূরণ হলে তাঁরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।