রংপুর মেডিকেলে এনজিওগ্রাম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এনজিওগ্রাম যন্ত্র দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল সাফি মজুমদার এই কার্যক্রমের উদ্বোধন করেন। তাঁর সঙ্গে উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমে সহায়তা করেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদউল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট তরিকুল ইসলাম ও খন্দকার মোশতাক হোসেন।আবদুল্লাহ আল সাফি মজুমদার বলেন, এখন থেকে এ অঞ্চলের রোগীদের এই চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না। হূদেরাগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা গতকাল রোববার গোলাম আজম নামের এক রোগীর শরীরে এনজিওগ্রাম করে বিনা মূল্যে রিং স্থাপন করেন। এ ছাড়া ১০ জন রোগীর বিনা খরচে এনজিওগ্রাম করানো হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, রোগীর শরীরে রিং প্রতিস্থাপন করতে খরচ পড়ে প্রায় ৭৫ হাজার টাকা। এ ছাড়া প্রত্যেক রোগীর এনজিওগ্রাম করতে খরচ পড়বে তিন হাজার টাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হূদরোগ বিভাগের বিভাগীয় প্রধান মির্জা নজরুল ইসলাম বলেন, এই যন্ত্র চালু হওয়ার ফলে উত্তরাঞ্চলের হূদেরাগীদের চিকিৎসার ক্ষেত্রে একটা বড় সুযোগ সৃষ্টি হলো।