রংপুর মেডিকেলে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা কলেজ ও হাসপাতালে গতকাল মঙ্গলবার থেকে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এ ছাড়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ অব্যাহত রেখেছেন।কলেজ সূত্র জানায়, কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জাকিরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল কলেজ একাডেমিক মিলনায়তনে চিকিৎসকদের এক মতবিনিময় সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল ও কলেজে গতকাল দুপুর ১২টায় এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। আজ বুধবার থেকে প্রতিদিন সকাল নয়টায় এই কর্মসূচি পালন করা হবে।