রংপুর মেডিকেলের ৪৫ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার রংপুর মেডিকেল কলেজের ৪৫ বছর পূর্তি পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন উদ্যাপন পরিষদের সভাপতি আবু তালেব। একই সঙ্গে কলেজের পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ জাকির হোসেন। উৎসবের পর ৪৫টি কবুতর, ৪৫টি বেলুন ওড়ানো ও সেই সঙ্গে ৪৫টি কেকও কাটা হয়। এরপর কলেজ ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে উৎসব কমিটির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে চিকিৎসকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।