রংপুর রেলস্টেশনে যাত্রীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট কালোবাজারির প্রতিবাদে রংপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরা গত বৃহস্পতিবার বিক্ষোভ করেছে। আগের দিন স্টেশনের এক কর্মচারীকে মারপিটের ঘটনায় পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।রেলওয়ে স্টেশন ও পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের টিকিট না পাওয়ার অভিযোগে বুধবার দুপুর দুইটার দিকে স্টেশনের বুকিং সহকারী জহিরুল ইসলামকে স্টেশনের পাশের একটি চায়ের দোকানে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে কর্মচারীরা স্টেশনে কর্মবিরতি শুরু করেন।বুধবার সন্ধ্যার পর স্টেশনে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) জাকির হোসেন, লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপার সাজ্জাদ হোসেনসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাতটার পর কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন।এদিকে টিকিট না পাওয়ায় বৃহস্পতিবার যাত্রীরা বিক্ষোভ করে। তাদের অভিযোগ, একশ্রেণীর কালোবাজারির কাছে বেশির ভাগ টিকিট বিক্রি করে দেওয়া হয়। এ কারণে লাইনে দাঁড়িয়েও টিকিট পাওয়া যায় না। রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক মোজামেঞ্চল হক টিকিট কলোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, টিকিট চাহিদার তুলনায় খুবই কম।