রংপুর সরকারি কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার আশঙ্কায় কর্তৃপক্ষ রংপুর সরকারি কলেজ বন্ধ ঘোষণা করেছে। কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস ঘটনার জের ধরে রংপুর সরকারি কলেজেও গত কয়েক দিন থেকে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে গত শনিবার ছাত্রলীগের কর্মীরা ছাত্রশিবির সন্দেহে আনোয়ার হোসেন নামের এক শিক্ষার্থীকে মারধর করেন।কলেজ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এদিকে গতকাল রোববার জাতীয়তাবাদী ছাত্রদল প্রহূত আনোয়ারকে ছাত্রদলের কর্মী দাবি করে কলেজের ক্যাম্পাসে একটি মিছিল বের করেন। এর পর ছাত্রলীগ একটি পাল্টা মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এরই পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় গতকাল রোববার থেকে কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষা যথারীতি চলবে।গতকাল রোববার সকালে কলেজে এসে শিক্ষার্থীরা নোটিশ বোর্ডে কলেজ বন্ধ ঘোষণার কথা জানতে পেরে ফিরে যান। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে বন্ধের মেয়াদ আরও বাড়ানো হতে পারে।