রংপুর সিটি নির্বাচনের তফসিল অক্টোবরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।মো. শাহনেওয়াজ বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি হিসেবে সেখানে ভোটার তালিকা হালনাগাদের কাজ আগাম শুরু করা হয়েছে। অক্টোবরের ১০ তারিখের মধ্যেই এ কাজ শেষ হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় করপোরেশনের ওয়ার্ডের সীমানা-বিন্যাসের কাজ চালিয়ে যাচ্ছে। সীমানা নির্ধারণের গেজেট হাতে পেলে এর পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি জানান, এই নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে।