রংপুর সিটি মেয়রের শপথ ৫ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ আগামী ৫ ফেব্রুয়ারি শপথ নেবেন। ওই দিন বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের কাউন্সিলররাও শপথ নেবেন।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত সরকারি গেজেটে সই করেছেন। এটি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে মেয়র ও কাউন্সিলরদের শপথ নেওয়ার কথা। গত ২০ ডিসেম্বর সরফুদ্দীন আহম্মেদ রংপুরের মেয়র নির্বাচিত হন। নির্বাচনের ফলাফলসংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি ৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে।