রংপুর-৬ আসনে উপনির্বাচন ২০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ ফেব্রুয়ারি রংপুর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে বিজয়ী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রংপুর-৬ আসনটি ছেড়ে দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২৮ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৩ ফেব্রুয়ারি।