রংপুর-৬ আসনে মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ আজ সোমবার দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি করছে। রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান মনোনয়নপত্র কেনেন।
এর পর শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। মনোনয়নপত্র বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিকেল তিনটায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত সাত বিভাগের জন্য সাতটি বুথ থেকে সাড়ে আট শতাধিকের বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
শেখ হাসিনার জন্য মনোনয়নপত্র কেনার পর রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রংপুরবাসীকে অনেক কিছু দিয়েছেন। প্রতিবারের মতো এবারও তিনি এখানে নির্বাচন করবেন। একজন প্রধানমন্ত্রীকে সাংসদ হিসেবে পাওয়া সৌভাগ্যের। দল-মত-নির্বিশেষ সবাই শেখ হাসিনার বিজয়ের জন্য কাজ করব। এ আসন থেকে মনোনয়নপত্র কেনায় রংপুরবাসী আনন্দিত।’
আজ মনোনয়নপত্র কেনা আওয়ামী লীগ নেতাদের মধ্যে আছেন গোপালগঞ্জ-২ আসনের জন্য শেখ ফজলুল করিম সেলিম, ময়মনসিংহ-৩ আসনের জন্য মজিবুর রহমান ফকির, ঢাকা-২ আসনের জন্য কামরুল ইসলাম প্রমুখ।