রংপুরে অটোরিকশা ধর্মঘট, ডিসি-এসপি কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অটোরিকশাচালক ফতেহ আলীর (৩০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়। দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়। পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বেলা সাড়ে ১১টায় অটোরিকশা চালক-মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসক ও সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।