রংপুরে অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ, নতুন করে নিবন্ধন দেওয়া এবং চার্জার রিকশা বন্ধের দাবিতে গতকাল সোমবার সিটি করপোরেশনের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। গতকাল বেলা ১১টায় শহরের সেন্ট্রাল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনের সড়কে মালিক-শ্রমিকেরা বিক্ষোভ করেন।
সমিতির সভাপতি মহিউল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবীর, সহসভাপতি মোজাম্মেল হোসেন, মিন্টু মিয়া প্রমুখ।