রংপুরে অপহরণ মামলার চার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে এক প্রকৌশলীকে অপহরণ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হারিছ শিকদার জানান, ৩০ জানুয়ারি রংপুর নগরের আবাসিক রাজ হোটেল থেকে প্রকৌশলী হুমায়ুন কবির খানকে অপহরণ করে নগরের বাবুখাঁ এলাকার আজাদ ছাত্রাবাসে নিয়ে হাত-পা বেঁধে রাখে কয়েকজন অপহরণকারী। এরপর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাঁর স্ত্রী তাহমিনার মুঠোফোনে ফোন করে অপহরণকারীরা। তাহমিনা বিকাশের মাধ্যমে ৫৪ হাজার টাকা দেন। বাকি টাকা দেওয়ার কথা বলে বিষয়টি রংপুর কোতোয়ালি থানা পুলিশকে জানান। খবর পেয়ে অপহরণকারীরা ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হুমায়ুনকে ছেড়ে দেয়। পরে ১ ফেব্রুয়ারি হুমায়ুন ছয়জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ গতকাল পশ্চিম বাবুখাঁ এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়া, রামজীবন এলাকার জিয়াউল ইসলাম, পালিচড়ার সাখাওয়াত হোসেন ও জানকি ধাপেরহাট এলাকার সিরাজুল মাসুদ রানাকে গ্রেপ্তার করে।