রংপুরে অপহরণের দুই ঘণ্টা পর ছাত্রকে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অপহরণের দুই ঘণ্টা পর রাফিউল হাসান নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজিবুল হাসান ও তৌফিকুল নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুপুরে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রাফিউলকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে দুই যুবক অপহরণ করে নিয়ে যান। খবরটি শোনার পর ওই ছাত্রের পরিবার পুলিশকে জানায়। তারপর পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করতে সাঁড়াশি অভিযান শুরু করে। পরে বেলা আড়াইটার দিকে শহরের নীলকণ্ঠ সোডাপীর এলাকা থেকে রাফিউলকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।