রংপুরে অপহূত লিংকনের সন্ধান চেয়ে মিছিল মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অপহূত আব্রাহাম লিংকনের সন্ধান চেয়ে গতকাল মঙ্গলবার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
একই দাবিতে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাছারিবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে স্থানীয়রা সংহতি জানান।