রংপুরে অপহৃত স্কুলছাত্রের সন্ধান দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী শরিফুল ইসলাম ওরফে সাগরের সন্ধানের দাবিতে গতকাল রোববার এলাকাবাসী বিক্ষোভ করেছে। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি দেয়।
গতকাল দুপুরে এলাকাবাসী মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবারে স্মারকলিপি দেয়।
গত ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের ধাপ চিকলিভাটা এলাকা থেকে আল মদিনা ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী শরিফুল ইসলাম অপহৃত হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ওই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।